শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বৃষ্টিতে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতলো নিউজিল্যান্ড

#
news image

দ্বিতীয় ওয়ানডের মত ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। প্রথম ওয়ানডে ৭ উইকেটের জয়ে সিরিজ ১-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। ক্রাইস্টচার্চে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় ভারত। ওয়াশিংটন সুন্দর ৫১ ও শ্রেয়াস আইয়ার ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের এডাম মিলনে-ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তুলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বিশ^কাপ সুপার লিগের অংশ এ সিরিজ শেষ ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ১৮ ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো নিউজিল্যান্ড। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ-ভারত-নিউজিল্যান্ডসহ ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ২০২৩ সালের বিশ^কাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।

প্রভাতী খবর ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  11:55 PM