শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বগুড়ায় আমন ধান ও চাল সংগ্রহ শুরু

#
news image

জেলার সদর খাদ্য গুদামে আজ আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক, জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মো. জিয়াউল হক ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন। ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ও ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে এই ধান চাল সংগৃহীত হচ্ছে। বগুড়ায় এ বছর ৩৭ হাজার ১৪৩ টন আমন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার আমন ২০২২-২৩ মৌসুমের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ২২২ টন। সংগ্রহ মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা। সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৯২১ টন। ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির  মধ্যে ধান ও চাল সংগ্রহের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। জেলার ১ হাজার ৬৬টি হাস্কিং মিল এবং ৫৪টি অটোমেটিক মিলের সঙ্গে এই চুক্তি সম্পাদন হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন আমন সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, সদর খাদ্য গুদামের কর্মকর্তা মনিরুল হক।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  12:38 AM