শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পিরোজপুর আ. লীগে আউয়াল-হাকিম পুনর্বহাল

#
news image

পিরোজপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সদ্যবিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই আবার স্বপদেই থাকছেন।

অর্থাৎ, নতুন সভাপতি হয়েছেন সদ্যবিদায়ী কমিটির সভাপতি একেএমএ আউয়াল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।  

রোববার (২৭ নভেম্বর) জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভার পর সম্মেলনের মাধ্যমে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।  

জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। এছাড়া আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পৌর মেয়র হাবিবুর রহমান মালেকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পরে কাউন্সিলের মাধ্যমে সাবেক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়ালকে সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সাবেক জেলা কমিটির ১নং সদস্য সাবেক এমপি অধ্যাপক মো: শাহ আলমকে জাতীয় কমিটির সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  1:52 AM