শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট

#
news image

দেশের সব জেলা জজ ও আইনজীবী সমিতির কাছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এ তালিকা রেজিস্ট্রার জেনারেল বরাবরে পাঠাতে বলা হয়েছে। দেশের সব জেলা ও দায়রা জজ এবং আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়, বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ক প্রকাশনা উপ-কমিটির গত ২০ নভেম্বর এক সভায় সারাদেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহের জন্য এ বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে প্রধান বিচারপতি সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত স্মারক সুপ্রিম কোর্টের ওয়েবসাইটৈও প্রকাশ করা হয়েছে। স্মারকে দেশের প্রত্যেক জেলার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহিদ আইনজীবীদের তালিকা সংগ্রহ করে ১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  10:54 PM