শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

আমরা আমাদের খেলার ধরন বদলাব না: স্কালোনি

#
news image

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সৌদি আরবের মতো দলের কাছে হার। আর্জেন্টিনার জন্য বড় ধাক্কাই বলা যায়। কেউই আশা করেননি, হট ফেবারিট একটি দল প্রথম ম্যাচে এমন অঘটনের শিকার হবে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানালেন, তিনি ওই হারে অবাক হননি। প্রথম ম্যাচে দল কিছুটা নার্ভাস ছিল, স্বীকার করে নিয়েছেন তিনি। তবে আর্জেন্টিনা অন্যদের থেকে আলাদা দল, সেটাও মনে করিয়ে দিলেন স্কালোনি।

সৌদির কাছে হার নিয়ে তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই এটার জন্য প্রস্তুত ছিলাম। এমন কিছু ঘটতেই পারে, এটা ফুটবল। আমি যেটা ভেবে শান্ত থাকতে পারছি, প্রতি ম্যাচে আমরা নিজেদের জীবন দিয়ে ফুটবলটা খেলছি।’ স্কালোনি যোগ করেন, ‘খেলায় হারজিৎ আছেই। দুর্ভাগ্যজনকভাবে এটা বিশ্বকাপ ম্যাচে হলো। তবে আমরা ভাগ্যবান যে এটা প্রথম ম্যাচে হয়েছে। আপনি একটা ম্যাচ হারতেই পারেন, আসল ব্যাপার হলো আপনি কীভাবে জেগে উঠছেন।’

আর্জেন্টিনা দল অন্যদের থেকে আলাদা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে নার্ভাস থাকা স্বাভাবিক। আর্জেন্টিনা অন্য জাতীয় দলগুলোর থেকে আলাদা। আপনারা জানেন, আর্জেন্টিনা কেমন। আমরা আলাদা। আর্জেন্টিনার শার্টে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার অনুভূতি আলাদা।’ মেক্সিকো ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের খেলা দেখেছি। আমরা এরই মধ্যে মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি, যা আলাদা হবে। তবে মঙ্গলবার যা হয়েছে (সৌদির কাছে হার) তার জন্য আমরা খেলার ধরন বদলাব না।’

স্কালোনি যোগ করেন, ‘মেক্সিকো দুর্দান্ত দল। আমরা আগেও সেটা বলেছি। তারা আগ্রাসী দল, দারুণ কোচ আছে। তবে আমাদের স্টাইলটা বদলানো সম্ভব নয়। আমরা হয়তো প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে হবে।’ মেসির চোট নিয়ে কি এখনও শঙ্কা আছে? স্কালোনি বলেন, ‘মেসি ভালো আছে। আমি জানি না কে বলেছে যে, সে ফিট নয়। আমার মনে হয় তার অনুশীলনের ছবিতেই দেখা যাচ্ছে সে ভালো আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

প্রভাতী খবর ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  9:59 PM