শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কোক স্টুডিও ২.০ মাতাবেন রুনা লায়লা

#
news image

আসন্ন জানুয়ারিতে জনপ্রিয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে গাইবেন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী রুনা লায়লা।

বুধবার তিনি বলেন, “কোক স্টুডিওর দ্বিতীয় সিজনে আমি গাইছি। তবে কোন গানটা গাইব তা এখনই বলা যাচ্ছে না।”

 “ভারত-পাকিস্তানে খুব জনপ্রিয় হয়েছে কোক স্টুডিও। আমাদের দেশেও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে দেশের অনেক মেধাবী শিল্পী উঠে আসার সুযোগ তৈরি হবে। এটি হওয়ায় ভালো হয়েছে।”

গত জুলাইয়ে ভারতীয় আনন্দবাজারসহ বেশকিছু সংবাদমাধ্যমে খবর চাউর হয়েছিল, কোক স্টুডিও বাংলায় গান করবেন উপমহাদেশের গুণী শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ রশিদ খান।

তবে কোক স্টুডিওর সঙ্গে সম্পৃক্তরা রুনা লায়লা বা উস্তাদ রশিদ খানের বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে সংগীত পরিচালকের দায়িত্ব সামলেছেন শায়ান চৌধুরী অর্ণব ও ইমন চৌধুরী। নতুন সিজনেও তাদের থাকার কথা ইতোমধ্যে জানানো হয়েছে।

রুনা লায়লা ও রশিদ খানের বিষয়ে জানতে অর্ণবকে ফোন করা হলে তিনি ধরেননি। আর  ইমন চৌধুরী বলছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

তিনি বলেন, “আমাদের তেমন কিছুই জানানো হয়নি। আরও পরে যখন চুক্তি হবে, আমি নিজে সব জানাব।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরুর পর প্রথম সিজনের আট মাসে ১০টি গান দিয়ে প্রশংসা কুড়িয়েছে কোক স্টুডিও বাংলা।

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  1:22 AM