শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে চট্টগ্রামে

#
news image

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজকরা। এক টেস্টের পাশাপাশি এক ওয়ানডেও হবে বন্দরনগরী চট্টগ্রামে।

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে পহেলা ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। মিরপুরে দুটি ওয়ানডে হবে ৪ ও ৭ ডিসেম্বর। চট্টগ্রামে শেষ ওয়ানডে হবে ১০ ডিসেম্বর। ওয়ানডে ম‌্যাচগুলো দুপুর ১২টায় শুরু হবে। চট্টগ্রামেই প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।

১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত। ২০১০ সালে সবশেষ শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর শেবাগরা বন্দরনগরীতে টেস্ট খেলেছিলেন। বাংলাদেশ সফরের জন‌্য শক্তিশালী দলই ঘোষণা করেছে ভারত। উভয় দলকে নেতৃত্বে দিবেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক হিসেবে আছেন লোকেশ রাহুল।

এছাড়া স্কোয়াডে আছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, রবীচন্দ্রন অশ্বিন ও শিখর ধাওয়ান। ইনজুরিতে থাকা জাসপ্রিত বুমরাহকে অবশ্য রাখা হয়নি স্কোয়াডে। তবে চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা রবীন্দ্র জাদেজা ফিরেছেন দলে। এই সফরে ভারত দলে নতুন মুখ জশ ঢুল। এছাড়া আছেন রজত পতিদার ও রাহুল ত্রিপাঠিও। বাংলাদেশ চলতি সপ্তাহে প্রথম দুই ওয়ানডের জন‌্য দল ঘোষণা করতে পারে।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  11:09 PM