শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হবিগঞ্জে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

#
news image

বাস চলাচলে প্রশাসনের বাধার অভিযোগে হবিগঞ্জে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে পরিবহন ধর্মঘটের কথা জানান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।

জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অজুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয় না। বুধবার হঠাৎ করে গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক শহরে যানজট সৃষ্টি করলেও তাদের বন্ধ করা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা বলেছি এগুলো বন্ধ করতে হবে এবং আমাদের সরকারি টার্মিনালে যেতে দিতে হবে। অন্যথায় শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব গণপরিবহন বন্ধ থাকবে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন আগে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।’

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, ‘বেশ কিছুদিন আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা মিলেই একটি সিদ্ধান্ত নিয়েছিল যে বাস শহরে প্রবেশ করবে না। যানজট নিরসনে তা শহরের বাইরে থাকবে। এতদিন বাইরে ছিলও কিন্তু হঠাৎ বুধবার বাস শহরে প্রবেশ করতে শুরু করে। তবে বাসগুলোকে শহরের বাইরে আগের স্থানেই থাকতে বলা হয়েছে।’ ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, ‘তাদের দাবি মানা যাবে না। তবে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বসে আলোচনা করবো।’

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২২,  12:59 AM