শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

১৪ ডিগ্রির নিচে নামলো সর্বনিম্ন তাপমাত্রা

#
news image

প্রকৃতিতে শীতের আমেজ। গ্রামাঞ্চলে রাতে পুরাদস্তুর গায়ে জড়াতে হয় কাঁথা। ঢাকাতেও কমছে তাপমাত্রা। তবে রাজধানীতে দিনে এখনো শীত অনুভূত না হলেও শেষ রাতে কিছুটা শীত পড়ে। এদিকে রোববারের তুলনায় সোমবারের তাপমাত্রা কমেছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে এই তাপমাত্রা আপাতত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। একদিনের ব্যবধানে দেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গত রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এরপর সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায়, ৩২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও পড়তে পারে হালকা কুয়াশা। এ সময় সারাদেশে রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  11:38 PM