শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মৌলিক অধিকার আদায়ের পূর্ব শর্তই হচ্ছে তথ্য অধিকার আইন: প্রধান তথ্য কমিশনার

#
news image

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সব মৌলিক অধিকার আদায়ের প্রধান ও পূর্ব শর্তই হচ্ছে তথ্য অধিকার আইন। এ আইনের অবাধ প্রবাহের ফলে প্রজাতন্ত্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহীতা, গণতন্ত্র ও আইনের শাসনের মজবুত ভিত্তি সুপ্রতিষ্ঠিত হবে। আজ দুপুরে সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে তথ্য কমিশন বাংলাদেশ ও জেলা প্রশাসন সুনামগঞ্জ এর যৌথ উদ্যোগে আয়োজিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মো, আবু সাইদ, কমিশনের সহকারী প্রোগ্রামার মো. সালাহ উদ্দিন, টিআইবির সভাপতি নুরুর রব চৌধুরী, সরকারি কলেজের অধ্যাপক জমশেদ আলী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলালসহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ। সভায় সুনামগঞ্জের বাউল শিল্পী মরহুম বাউল কামাল পাশা রচিত “কাঙ্কের কলসী” গানটির সুরে তথ্য অধিকার আইন নিয়ে স্থানীয় একজন বাউল শিল্পীর রচিত ও পরিবেশিত গানে মুগ্ধ হন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীগণ।

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২২,  11:28 PM