শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাংবাদিক-গীতিকবি বিশাল আর নেই

#
news image

সড়ক দুর্ঘটনায় নিহত হলেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল। সোমবার সকাল ১০টার দিকে গ্রামের বাড়ি নরসিংদী থেকে ঢাকায় মোটরসাইকেল-যোগে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছেন তার কর্মস্থল জি নিউজ-এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা। তিনি বলেন, ‘বিশাল পরশু বিকালে একদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। আজ অফিসে যোগ দেয়ার কথা। সম্ভবত অফিসের উদ্দেশেই তিনি বাইকে করে ফিরছিলেন। কিন্তু তার তো আর ফেরা হলো না। একদিনের ছুটি নিয়ে আজীবনের ছুটিতে চলে গেলেন। এই বেদনা সহ্য করা যায় না।’ এদিকে ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন জানান, ‘এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকায় রওয়ানা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।’ বিশালের শেষ ফেসবুক পোস্ট গ্রামে বন্ধুদের সঙ্গে গত রোববার রাতে। লিখেছিলেন, ‘নদীর ধারে হাঁসভোজন’। রোববার  দিনে প্রকাশ করেছেন বিলে মাছ ধরার ছবি, স্কুল বন্ধুদের সঙ্গে আড্ডা। পোস্টগুলো মনে করিয়ে দেয়- তিনি সম্ভবত বিদায় নিতেই গিয়েছিলেন জন্মগ্রামে! ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশ ক’টি গণমাধ্যমে কাজ করেছেন গত সাত/আট বছর ধরে। একই সময়ে তিনি অনেক গান লিখেছেন ও সুর করেছেন। বিশালের এই অকাল প্রস্থানে গভীর শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  12:51 AM