শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

যত দোষ সরকারের তিন নন্দঘোষেরঃ রুমিন

#
news image

বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দায় এড়াতে দেশের চলমান পরিস্থিতিতে সমস্ত দোষ সরকারতিন নন্দঘোষেরওপর চাপিয়ে দিচ্ছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সরকারের তিন নন্দঘোষ হচ্ছে এক, করোনা,, দুই, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আরেকটি হচ্ছে বিশ্বমন্দা। যাই ঘটুক না কেন, যে অবস্থা হোক সরকার সমস্ত দোষ চাপাচ্ছে এই তিনটি নন্দঘোষের উপর। আমাদের খতিয়ে দেখা দরকার এই তিনটি নন্দঘোষের দোষ কতটুকু।

তিনি বলেন, ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের প্রভাব সারাবিশ্বের ওপর পড়েছে। এতে যদি চরম অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়। তাহলে সরকারের হিসাবে আমাদের চাইতে কম মাথাপিছু আয়ের দেশ ভারত, নেপাল আফ্রিকার অনেক গরিব দেশকে বিবিসি কেন শ্রীলঙ্কা হবার তালিকায় রাখেনি। গত একযুগের লুটপাটের কারনে এই অবস্থা।

দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করবো না প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তৌফিক- এলাহী চৌধুরীর এমন বক্তব্য দেওয়ায় তাকে ধন্যবাদ জানান রুমিন ফারহানা। বলেন, বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি যে কী অবস্থায় আছে, সেটা তার (তৌফিক- এলাহি) চেয়ে আর কে ভালো জানে। পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে, অক্টোবরের এই শীত শীত সময়ে শুক্রবারের মতো ছুটির দিনেও দুই থেকে তিনবার লোডশেডিং হচ্ছে ঢাকায়।

আগামী বছর বিশ্বে দুর্ভিক্ষ হবে এমন আশঙ্কা করে প্রতি ইঞ্চি জমিতে চাষ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুরোধ করেছেন তার সমালোচনা করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বারংবার মানুষকে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করছেন, তখন আমাদের বুঝতে হবে পরিস্থিতি আসলেই খারাপ।

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  1:37 AM

news image
ফাইল ফটো