শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দুর্ভিক্ষ ঠেকাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: জিএম কাদের

#
news image

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বিশ্বের ৪৫টি দেশে খাদ্য সংকট হবে। এর মধ্যে বাংলাদেশের নাম আছে। দুর্ভিক্ষ ঠেকাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।

সভাপতির বক্তৃতায় জাপা চেয়ারম্যান বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিদিন নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। যারা সরকারি ও বেসরকারি চাকরি করে তাদের কমপক্ষে ৩০% মহার্ঘভাতা দিতে হবে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও অসহায় মানুষের জন্য ন্যায্যমূল্যে রেশনিং এর ব্যবস্থা করতে হবে।

এসময় জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সঙ্গে গণতান্ত্রিক আচরণ করেনি। গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আমাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ইভিএমের নিয়ন্ত্রণ আওয়ামী লীগ কর্মীরা তাদের হাতে নিয়েছিল। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  12:01 AM