শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর

#
news image

দেশের করোনা পরিস্থিতির কারণে গেল দুই বছর বসেনি এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর। পরিস্থিতি স্বাভাবিক হলেও চলতি বছর হচ্ছে না আসরটি। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার এমনটি জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেও কেন আয়োজনটি হচ্ছে না, এমন প্রশ্নে অজয় কুমার কু-ু গণমাধ্যমকে জানিয়েছেন, এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কারণ। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে লোকসংগীতের সুরের মূর্ছনায় মেতেছিলেন দর্শক। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথম বারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন। উৎসবটি বিনামূল্যে উপভোগ করে থাকেন লক্ষাধিক দর্শক।

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  11:08 PM