শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

তাইজুল ম্যাজিকে জয়ের আশা নিয়ে চতুর্থ দিন শেষ টাইগারদের

#
news image

প্রভাতী খবর ডেস্ক
চট্টগ্রাম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন ব্যাট হাতে কর্তৃত্ব করেছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শেষ বেলায় লঙ্কান শিবিরে দুটি আঘাত হেনেছে। শ্রীলঙ্কা এখনও ২৯ রানে পিছিয়ে থাকায় জয়ের আশা নিয়ে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ।
শেষ বিকেলে বাংলাদেশ শিবির উল্লাসে ভাসে তাইজুল ম্যাজিকে। ওশাদা ফার্নান্দোকে সরাসরি থ্রোতে রানআউটের পর লসিথ অ্যাম্বুলদেনিয়াকে বোল্ড করেন তাইজুল। নাইটওয়াচম্যান অ্যাম্বুলদেনিয়া আউট হতেই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার।
স্বাগতিকদের ইনিংস ঘোসনার পর মাত্র ১ ঘণ্টা ব্যাটিংয়ের সুযোগ পায় সফরকারীরা। তবে এসময়টা একরকম চাপে ছিল ব্যাটাররা।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১৭.১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে। ওশাদা ফার্নান্দো ১৯ করে রান আউট হয়েছেন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা লাসিথ এমবুলডেনিয়া ২ রানে বোল্ড হয়েছেন। টেস্ট বাঁচাতে শেষ দিন সকালে নামবেন অধিনায়ক দিমুথ করুনারত্নে (১৮)। তার সঙ্গী হবেন কুশল পেরেরা।
এর আগে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৭ রান তোলে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেল ম্যাথুস খেলেন ১৯৯ রানের ইনিংস। কুশল মেন্ডিস ৫৪ রান করেন। এছাড়া দিনেশ চান্দিমাল ৬৬ রানের ইনিংস খেলেন। ওসাদে ফার্নান্দোর ব্যাট থেকে আসে ৩৬ রান। বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে নাঈম হাসান তুলে নেন ৬ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন সাকিব। 
জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৫ রান তোলে। পেসার শরিফুল ইসলাম ইনজুরিতে পড়ায় ইনিংস ছাড়তে হয় দলের। মুশফিক ১০৫ রান করেন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের কীর্তি গড়েন। পরে তাইজুল ২০ রান করে ফিরতেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের। 
এর আগে দলের হয়ে প্রথম ইনিংসে ১৩৩ রান করেন ওপেনার তামিম ইকবাল। তিনি তৃতীয় দিন ওই রান নিয়েই রিটায়ার্ড হার্ট হন। চতুর্থ দিন মাঠে নামলেও কোন রান যোগ করতে পারেননি তিনি। তার সঙ্গে ১৬২ রানের জুটি গড়েন ওপেনার মাহমুদুল জয়। তিনি ৫৮ রান করেন। এরপর মুশফিক-লিটন দু’জনই সেঞ্চুরির পথে ছিলেন। তবে লিটন অফের বাইরের বলে কাট খেলতে গিয়ে ৮৮ রান করে সাজঘরে ফেরেন। সাকিব খেলেন ২৬ রানের ইনিংস।
মুশফিকের শতক ও ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিনটা হাসিমুখেই শেষ করেছে বাংলাদেশ।
২০১৩ সালে গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯৬ ওভার ব্যাট করে ৬৩৮ রান তুলেছিল বাংলাদেশ। টেস্টে সেটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ও সর্বোচ্চ ওভার খেলার উদাহরণ। 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সেই ইনিংসের কিছুই টপকে যেতে পারেনি। তবে নিজেদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে চতুর্থ সর্বোচ্চ ওভার খেলেছে মুমিনুল হকের দল।

প্রভাতী খবর ডেস্ক

১৯ মে, ২০২২,  12:55 AM