শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চ্যাম্পিয়নস লিগে আমাদের খেলার যোগ্যতা নেই: জাভি

#
news image

এগিয়ে গিয়েও ইন্টার মিলানের কাছে হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। হারলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হতো। কিন্তু রবার্ট লেভানডোভস্কি জোড়া গোল করলে ৩-৩ এ ড্র করে আপাতত ছিটকে যাওয়া থেকে বেঁচে গেছে তারা। তবে পরের ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ইন্টার হারালেই কাতালানদের বিদায় নিশ্চিত।

টানা দ্বিতীয় আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কা বার্সেলোনা ক্যাম্পে। ইন্টারের সঙ্গে ন্যু ক্যাম্পে নাটকীয় ড্রয়ের পর দলের সমালোচনা করতে কুণ্ঠাবোধ করেননি কোচ জাভি হার্নান্দেজ।

স্প্যানিশ কোচ দলের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘ঘরের মাঠে যদি ইন্টারকে হারাতে না পারেন, তার মানে আপনি চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার যোগ্য নয়। এর আগের মৌসুমে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, কিন্তু এই মৌসুমে আমরা ভালো করছিলাম। এবার আমাদের ভুল ছিল।’

জাভি নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি খুব হতাশ, মনঃক্ষুণ্ন। খুব রাগ হচ্ছে। আমাকে আত্মসমালোচক হতে হবে। আমরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা রাখি না। এটা আমাকে কষ্ট দেয়, কিন্তু এটাই সত্যি।’

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  11:33 PM