শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সপ্তাহে ৩ দিন চলবে চেম্বার আদালত

#
news image

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম সপ্তাহে তিন দিন চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ১৩ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর দুইটা থেকে চেম্বার আদালতের কার্যক্রম চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন। আপিল বিভাগের ২৫ আগস্টে দেয়া বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৪ অক্টোবর থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  9:22 PM