শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

যাওয়ার আগে আশার কথা শোনালেন তাসকিন

#
news image

বাংলাদেশ দলের সময় এমনিতে খুব একটা ভালো কাটছে না। এশিয়া কাপ ব্যর্থতার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে মাঠে নেমেছে টাইগাররা। ওই ম্যাচগুলো জিতলেও প্রত্যাশা পূরণ হয়নি সেভাবে।

বাংলাদেশের মূল চ্যালেঞ্জ শুরু হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে। বিশ্বকাপ ও এই সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছেড়েছে টাইগাররা। এর আগে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, সবকিছুই কঠিন; তবে জয় করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

তাসকিন বলেছেন, ‘আমাদের তো স্বপ্ন আছে। আমরা সবাই নিজেদের জায়গা থেকে উন্নতিতে মনোযোগী। এক-দুই মাসে বিশ্বকাপ জয়ের মতো দল হয়ে ওঠা কঠিন। এজন্য উন্নতিতে মনোযোগ হওয়া উচিত। তাতে এখন না হলেও কিছু সময় পর যেন বিশ্বকাপের আসরে লড়াই করতে পারি। ’

নিউজিল্যান্ডে দলের লক্ষ্য কী? এ নিয়ে তাসকিন বলেছেন, ‘আমরা খুব বেশি সফল নই এই ফরম্যাটে। যে যার জায়গা থেকে ২০-৩০ শতাংশ উন্নতি করে নিউজিল্যান্ড থেকে যেন অস্ট্রেলিয়ায় যেতে পারি এটাই আমাদের লক্ষ্য। ’

‘আমাদের সামর্থ্য আছে। নিশ্চিত করেই বলতে পারি ভালো কিছু হওয়া সম্ভব। সবকিছু কঠিন। কন্ডিশন, প্রতিপক্ষ…কিন্তু সব কিছুই জয় করা সম্ভব। ’

অনলাইন ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  10:13 PM