শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

গায়ক আকবরের পায়ের কিছু অংশ কাটা হয়েছে

#
news image

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পান আকবর আলী গাজী। একাধিক শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। গায়কের বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছেন, ‘উনার দুটো কিডনিই ড্যামেজ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাঁটার সিদ্ধান্ত হয়নি, সোমবার তাঁর পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে। পুরোটা এখনো কাঁটার সিদ্ধান্ত হয়নি।’ গায়ক আকবরের জন্য ১৮ জন চিকিৎসক নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এক ফেসবুকে পোস্টে  তাঁর মেয়ে অথৈ জানিয়েছে, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।’ দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি।

প্রভাতী খবর ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  10:40 PM