শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ইনজুরি সামলে গ্লাভস হাতে মিরপুরে সোহান

#
news image

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঝলমলে রোদে আজ সোমবার ইনজুরি কাটিয়ে উইকেটকিপিং অনুশীলনে ফিরেছেন নুরুল হাসান সোহান। আঙুলে চোট থেকে ফিট হয়ে ব্যাটিং অনুশীলন শুরু করলেও আজই প্রথম গ্লাভস হাতে কিপিং অনুশীলন করেন সোহান। এর সপ্তাহখানেক আগে একদিন মিরপুরে ক্যাচিং অনুশীলন করতে দেখা গিয়েছিল তাকে। অনুশীলনের সময় আজ সোহানের মেন্টর হিসেবে মাঠে ছিলেন রাজশাহীর কোচ গোলাম মর্তুজা।

সোহানের অনুশীলনের দিনে বল হাতে নিজেকে প্রস্তুত করার লড়াইয়ে ঘাম ঝরাতে দেখা গেল পেসার হাসান মাহমুদকে। গত শনিবার এ পেসার জানিয়েছিলেন ইনজুরি বন্ধুর মতো আসে আবার যায়। এ থেকে ফিট রাখার উপায় অনুশীলন চালিয়ে যাওয়া। সে কথার মিল রাখতেই, গোঁড়ালির চোট থেকে সুস্থ হয়ে বল হাতে মাঠে ফিরেছেন হাসান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ডেথ ওভারের কঠিন চাপ সামলানোর চ্যালেঞ্জই অপেক্ষা করছে এ পেসারের জন্য।

এদিকে পেস বোলার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও নিজেকে ফিরে পাওয়ার জন্য নিয়মিত হোম অব ক্রিকেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আরেক পেসার শরিফুল ইসলাম বিশ্বকাপের মূল দলে জায়গা না পেলেও রয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। তারপরও প্রতিনিয়ত মিরপুরে বল হাতে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে তাকে।

দল ঘোষণার আগে গুঞ্জন ছিল দলে ফিরছেন সৌম্য সরকার, তবে শেষ পর্যন্ত স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য। তিনিও প্রতিদিন নেটে জুবায়ের লিখন, শরীফুল ইসলাম, সাইফউদ্দিনদের বল মোকাবেলা করে চলেছেন। লিটন দাস এবং ইয়াসির রাব্বি গেল দুই দিন মাঠের অনুশীলনে আসেননি। ধারণা করা হচ্ছে, বিশ্রামে রয়েছে এই দুই ব্যাটার।

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:26 PM