শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইউক্রেনে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় গ্রিড

#
news image

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি পুনরায় জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে। জাতিসংঘের পরমাণু সংস্থা (আইএইএ) শনিবার বলেছে, গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন থাকায় কেন্দ্রটির ঝুঁকি আরো বেড়েছে। 
গোলাগুলির কারণে সেপ্টেম্বর থেকে রাশিয়ান-অধিকৃত প্লান্টটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে  পড়ে।
আইএইএ বলেছে, ‘পুনরুদ্ধার করা ৭৫০ কিলোভোল্ট (কেভি) লাইনটি এখন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। চুল্লি শীতলকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তা ফাংশনগুলির জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’
গ্রিড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্টেশনটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার জন্য তার নিজস্ব বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভর করছিল।
প্লান্টের অভ্যন্তরীণ শক্তি ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা।
মার্চ মাসে রাশিয়ান সৈন্যরা জাপোরিঝিয়া দখল করে নেয় এবং প্লান্টের চারপাশে গোলাবর্ষণের পর থেকে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছিল।
সেপ্টেম্বরের শুরুতে আইএইএ বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করে।
পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আইএইএ টিমের বেশ কয়েকজন সদস্য স্থায়ী ভিত্তিতে প্লান্টের অঞ্চলের ভিতরে অবস্থান করছেন।

প্রভাতী খবর ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  9:56 PM