শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে তামিম

#
news image

টি-টেন লিগে দ্বিতীয়বারের মতো তামিম ইকবালকে ব্যাট হাতে দেখা যেতে পারে। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে রয়েছে বাংলাদেশি ওপেনারের নাম।

শুক্রবার এক টুইটে তামিমসহ আরও কয়েকজন ক্রিকেটারের নাম ড্রাফটে থাকার কথা নিশ্চিত করেছে টি-টেন লিগ। তারা লিখেছে, ‘সত্যিকারের কিছু হার্ড হিটিংয়ের জন্য কে প্রস্তত? জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রিজা হেনড্রিকস, তামিম ইকবাল ও জেমস ভিন্স আবুধাবি টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন।’

আগামী ২৬ সেপ্টেম্বর হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে বাংলা টাইগার্স বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে নিশ্চিত করেছে। দলটির নেতৃত্বও দেবেন তিনি।

এর আগে তামিম ২০১৭ সালে উদ্বোধনী আসরে খেলেছিলেন পাখতুনসের হয়ে। শহীদ আফ্রিদির নেতৃত্বে ওইবার দলটি সেমিফাইনালেও খেলে। 

প্রথম ম্যাচে তামিম ২৭ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন। ৫ চার ও ৪ ছয়ে সাজানো ছিল তার ওই ইনিংসের টিম শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল দলটি। তিন ম্যাচ খেলে বাঁহাতি ওপেনার ১৭৬.০৯ স্ট্রাইক রেটে করেন মোট ৮১ রান।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে পরের আসর। এই সময়ের মধ্যে ওয়ানডে ও টেস্ট নেই, তামিম ১০ ওভারের এই টুর্নামেন্ট খেলার জন্য পুরোপুরি সময় পাবেন।

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  12:18 AM