শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ময়মনসিংহে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, দুই নারী শ্রমিকের মৃত্যু

#
news image

ময়মনসিংহ জেলার নান্দাইলে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে কারখানাটির ঘরের চালা ছিন্নভিন্ন হয়ে পড়ে। 

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আজ সকালে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের বোরহান উদ্দিনের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)। 

নিহত দুই নারী ভোররাতে একটি ওই আতশবাজির কারখানায় গিয়ে পটকা বানানোর কাজ করেছিলেন। এসময় কারখানায় বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। 

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোগঞ্জ সদর হাসপাতার মর্ঘে পাঠানো হয়েছে। 

এদিকে ঘটনার খবর পেয়ে নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন, পুলিশ সুপার আহমার উজ্জামান, ইউএনও আবুল মনছুর এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২০ এপ্রিল, ২০২২,  10:55 AM

news image
ময়মনসিংহের নান্দাইলে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ঘরের চালা উড়ে যায়। এসময় দুই নারী শ্রমিকের মৃত্যু ঘটে। ছবি: প্রভাতী খবর।