শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

একদিনেই ‘ব্রহ্মাস্ত্র’র আয় ৭৫ কোটি রুপি!

#
news image

এ বছর বয়কটের ডাক নেতিবাচক প্রভাব ফেলেছিল বলিউডে। বড় বড় তারকাদের ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। সেই ধারায় ব্যতিক্রম উদাহরণ সৃষ্টি করলো ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’। আয়ান মুখার্জী পরিচালিত এ ছবিটি প্রথম দিনেই ভারত ও ভারতের বাইরে আয় করেছে মোট ৭৫ কোটি রুপি। পরিচালক নিজেই এ তথ্য জানিয়েছেন। হিন্দির পাশাপাশি ছবিটি মুক্তি পেয়েছে তেলেগু, তামিল, মালায়লম ও কানাড়া ভাষায়।

ব্রহ্মাস্ত্র ছবিতে শিবা চরিত্রে দেখা গেছে রণবীর কাপুরকে। সম্প্রতি মুক্তি পাওয়া রণবীরের ‘শমশেরা’ ছবিটি বক্স অফিসে ফ্লপ করেছিল। ব্রহ্মাস্ত্র দিয়ে এবার হাসি ফুটেছে তার মুখে। এদিকে ব্যবসাসফল ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’ ও ওটিটিতে মুক্তি পাওয়া ‘ডার্লিংস’ ছবিটি দিয়ে আলোচনায় ছিলেন আলিয়া ভাট। ব্রহ্মাস্ত্র দিয়েও সফল তিনি। ছবিতে ইশা চরিত্রে দেখা গেছে তাকে। প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ আলিয়া ও রণবীর জুটির প্রথম ছবি।

গতকাল শুক্রবার ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবিটি মুক্তির পর সমালোচকরা ছবিটির খুব একটা প্রশংসা করেননি। অনেকেই ছবিটিকে ‘জগাখিচুড়ি’ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু বক্স অফিসে এরইমধ্যে ছুটতে শুরু করেছে ছবিটি। ৮ হাজার ৯১৩ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে আরও দেখা গেছে অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুন আক্কিনেনিকে।

প্রভাতী খবর ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:10 PM