শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

নিজ নামে পর্দায় আসছেন জয়া

#
news image

চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘বিউটি সার্কাস’- ছবিটি। এবার নতুন আরও একটি ছবির খবর দিলেন তিনি। সিনেমার নাম ‘জয়া ও শারমিন’। পরিচালনা করেছেন পিপলু খান। মাত্র ১০ জন শিল্পী আর কলাকুশলী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ১৫ দিনে হয়েছে এই ছবির শুটিং। এদিকে সম্প্রতি  জয়া আহসান তার ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, অবশেষে ‘জয়া আর শারমিন’। দু’জন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত-অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় ছোট্ট একটা ছবি।

আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে। ছবিতে আমি জয়া চরিত্রে আর থিয়েটারের শিল্পী মহসিনা অভিনয় করেছেন শারমিন চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। জয়া আরও বলেন, এ ছবিটিতে অন্যরকম একটি সময়ের কথা বলার চেষ্টা করা হয়েছে। ছবিটি করতে গিয়ে অভিজ্ঞতাও হয়েছে একেবারেই আলাদা। ছবিটি দেখলে দর্শক বুঝতে পারবেন। পরিচালক পিপলু খান বলেন, ছবিটি হতে যাচ্ছে দু’জন মানুষের মধ্যকার মানবিক সম্পর্কের গল্প। ছবির প্রযোজক হিসেবে আছেন পিপলু আর খান, জয়া  আহসান ও আবু শাহেদ ইমন। এর কাহিনী লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। পরিচালক জানালেন, আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:08 PM