শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দ. আফ্রিকা ও আফগানিস্তান

#
news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।

সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচ হবে ব্রিজবেনের দুটি মাঠে। তবে বিশ্বকাপের মূল ভেন্যু গ্যাবায় নয়, বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে অ্যালান বোর্ডার ফিল্ডে।

বিশ্বকাপের জন্য কয়েকটি দেশ এরই মধ্যে তাদের দল ঘোষণা করেছে। চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচই হেরে বাদ পড়া বাংলাদেশ এখনও দল দেয়নি।

আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের।

বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে। আগামী ২৪ অক্টোবর প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে তারা।

বৈশ্বিক আসরের আগে নিউ জিল্যান্ড, পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির সব ম্যাচই হবে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে।

বিশ্বকাপের প্রাথমিক পর্বের দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে মেলবোর্নের দুটি ভেন্যুতে, আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর।

প্রস্তুতি ম্যাচগুলো দর্শকদের জন্য উন্মুক্ত নয়। তবে গ্যাবায় অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া-ভারত, ইংল্যান্ড-পাকিস্তান, আফগানিস্তান-পাকিস্তান ও নিউ জিল্যান্ড-ভারতের প্রস্তুতি ম্যাচ স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রভাতী খবর ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  11:03 PM