শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

গিটার হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা

#
news image

বিশ্ববিখ্যাত গিটারিস্ট, গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এরিক ক্ল্যাপটন বাপ্পা মজুমদারের জীবনে একটি আবেগের নাম। কেননা তার গিটারকে বাপ্পা অনুসরণ করে গেছেন সুদীর্ঘকাল। সেই তাঁর স্বাক্ষর করা গিটার যদি হাতে পেয়ে যান আকস্মিকভাবেই? বিষয়টা কেমন হবে? ক্ল্যাপটনের স্বাক্ষর করা গিটার বাপ্পাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন তারই শুভাকাক্সক্ষীরা। গিটারটি হাতে পেয়ে আবেগআপ্লুত বাপ্পা তার ফেসবুকে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। ‘আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি। শাহান, ইমরান আসিফ আর চৈতীর প্ল্যানে আমার গুরু এরিক ক্ল্যাপ্টনের সাইন আমার ফেনডার স্ট্র্যাটে। আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’ জানা গেছে, বাপ্পা মজুমদারকে  এই সারপ্রাইজ দিয়েছেন ‘দলছুট’-এর ম্যানেজার ও গীতিকার শাহান কবন্ধ, ইমরান আসিফ ও চৈতী। মুলত এরিক ক্ল্যাপটনকে বাপ্পা ভীষণ পছন্দ করেন বলেই শাহান ও বাকিরা তাঁকে চমকে দেওয়ার জন্যই এমন একটি কাজ করেছেন।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:24 PM