শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 কেন্দ্রীয় ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

#
news image

ফজলুর রহমান খোকন (সভাপতি) ও ইকবাল হোসেন শ্যামলের (সাধারণ সম্পাদক) নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। কেন্দ্রীয় কমিটির সব নেতার সম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবক তারেক রহমানের ওপর অর্পণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি দিয়েছেন। আংশিক কমিটিতে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, রাশেদ ইকবাল খানকে সিনিয়র সহ-সভাপতি, সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিবকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

প্রখ/ সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  6:04 AM