শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

মেরিন সিটির বালু ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

#
news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
একই সঙ্গে অবৈধভাবে বালু ভরাট বন্ধে বিবাবীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে আদালত।
আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এন রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমি বালু ভরাট করছে অবৈধভাবে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করি।
আদালত শুনানি নিয়ে আজ রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের ডিসি, রূপগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্টদের বালু ভরাট বন্ধ করতে বলেছেন। আর জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এ আইনজীবী বলেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে। হাজার হাজার মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা রিটটি দায়ের করি।
রূপগঞ্জ এলাকার বাসিন্দা এ কে এম তমিজ উদ্দিন রাজসহ ১২ জন স্থানীয় বাসিন্দা এ রিট করেন।  
ভূমি সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, কৃষি সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), রাজউক চেয়ারম্যান, নারায়ণগঞ্জের ডিসি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সাব রেজিস্ট্রার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, রূপগঞ্জ থানার ওসি ও মেরিন গ্রুপ অফ কোম্পানিকে রিটে রেসপনডেন্ট (বিবাদী) করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  9:29 PM