শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় মৃত্যু হাজার ছাড়ালো

#
news image

চলতি মৌসুমে পাকিস্তানে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে গেছে। ৫৭ লাখের বেশি মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে দেশটিতে। বন্যাজনিত কারণে আহত হয়েছেন আরও এক হাজার পাঁচশ জন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আরও অনেকে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির বিভিন্ন বাহিনীর গঠিত টিম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে আরও তহবিল প্রয়োজন।

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নদী প্লাবিত হয়েছে। এ ছাড়া সিন্ধু, পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রন্ত হয়েছে।

২০১০ সালে এমন বন্যা পরিস্থিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে দেশটিতে।

সিন্ধুর বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর রোববার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেলুচিস্তান যাওয়ার কথা রয়েছে।

সূত্র: জিও নিউজ

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  9:17 PM