শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সাধারণ মানুষের জন্য ডিসি অফিসের দরজা খোলা রাখুন : হাইকোর্ট

#
news image

সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসক (ডিসি) অফিসের দরজা-জানালা খোলা রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ নির্দেশনা দেন।
আদালত অবমাননা সংক্রান্ত এক মামলায় কুষ্টিয়ার ডিসি-এসপিসহ চারজন আজ এ বেঞ্চে উপস্থিত ছিলেন।
ব্যক্তিগত হাজিরা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসককে (ডিসি) অব্যাহতি দিলেও বাকিদের আগামী ২৪ অক্টোবর হাজির থাকতে হবে। একইসঙ্গে বিষয়টি নিয়ে ওইদিন শুনানির জন্য পরবর্তী দিন রেখেছে আদালত।
আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, ‘একটি সম্পদের নিলামের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নিলাম প্রক্রিয়া স্থগিত করে। হাইকোর্টের এ আদেশের পরও নিলামক্রেতা লোকজন নিয়ে গিয়ে নিলামকৃত সম্পত্তি দখল করে। আদালতের আদেশ অমান্য করার বিষয়টি আমরা আদালতের নজরে আনি। তখন আদালত ডিসি-এসপিসহ সংশ্লিষ্ট সবাইকে হাজির হতে নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী কুষ্টিয়ার ডিসি-এসপিসহ সংশ্লিষ্টরা আদালতে হাজির হয়। এ মামলায় পরবর্তী শুনানির দিনে ডিসি ছাড়া বাকি সবাইকে হাজির থাকতে বলেছে আদালত।  
ডিসি ছাড়া অন্যরা হলেন- পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি, সদর থানার ওসি, নিলামক্রেতা আব্দুর রশিদ। তবে কোভিডে আক্রান্ত থাকায় ওসি হাজির হতে পারেনি।
আদালত ডিসিকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে আদালতে আসতে হবে না। তবে আপনাকে সতর্ক করছি। সাধারণ জনগণের জন্য আপনাদের দরজা খোলা রাখবেন। দরজা-জানালায় কোনো পর্দা থাকবে না। মানুষ যাতে আপনাকে দেখতে পারে। সব শ্রেণির মানুষ যাতে আপনাকে দেখতে পারে আপনি বসে কাজ করছেন। লুঙ্গি পরেও যেন একজন মানুষ আপনার কাছে যেতে পারে।  
আদালত আরও বলেন, আপনারা লাক্সারিয়াস জীবনযাপন করেন। সাধারণ মানুষের সঙ্গে আপনাদের তেমন যোগাযোগ থাকে না।

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  10:11 PM