শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

একেক এলাকায় একেক দিন বন্ধ থাকবে শিল্প কারখানা

#
news image

বিদ্যুতের সমস্যা সমাধানে একেক এলাকায় একেক দিন শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (৭ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, “আশা করা হচ্ছে আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, তখন কোনো লোডশেডিং থাকবে না।”

প্রতিমন্ত্রী বলেন, “সেপ্টেম্বর থেকে লোডশেডিং আরও কমবে। আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে অনুরোধ করবো, একটু ধৈর্য ধরুন।”

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  9:22 PM