শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

খেজুরের যত স্বাস্থ্য উপকার

#
news image

মিষ্টি কিছু খেতে ভীষণ ইচ্ছে করছে? একটি খেজুর মুখে নিয়ে নিতে পারেন নিশ্চিন্তে। ফলটি যেমন প্রাকৃতিক মিষ্টি হিসেবে কাজ করে, তেমনি নিয়মিত খেলে এটি আপনাকে দীর্ঘদিন সুস্থ থাকতেও সাহায্য করবে। জেনে নিন খেজুর খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে। 
মস্তিষ্কের সুস্থতায় 
মস্তিষ্ক ভালো রাখে এমন বেশকিছু উপাদান রয়েছে খেজুরে। এটি নিয়মিত খেলে আলঝেইমার রোগের ঝুঁকি কমে। 
ক্যানসারের ঝুঁকি কমায় 
খেজুরে থাকা দুই ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়। 
হজমের গণ্ডগোল দূর করে
প্রচুর পরিমাণে ফাইবার মেলে ফলটি থেকে। ফলে হজমের সমস্যা দূর হয়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্েেযর সমস্যাও দূর করতে সহায়ক খেজুর।
হাড় ভালো রাখে
খেজুরে থাকা কপার, ম্যাংগানিজ ও সেলেনিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত খেজুর খেলে হাড়ের বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায়। 
রক্তশূন্যতা দূর করে
আয়রন সমৃদ্ধ খেজুর খাদ্য তালিকায় থাকলে রক্তশূন্যতা দূর হয়। 
জেনে নিন
খেজুর অনেকদিন পর্যন্ত ভালো থাকে। শুকনা ও ঠান্ডা কোনও জায়গায় সংরক্ষণ করবেন খেজুর। 
প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে খেজুরে। ফলে অতিরিক্ত না খাওয়াই ভালো। 
ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন খেজুর।

প্রভাতী খবর ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  10:28 PM