শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভায়োকানোর বিপক্ষে খেলবেন রোনাল্ডো

#
news image

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে রায়ো ভায়োকানোর বিপক্ষ প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইংলিশ জায়ান্টদেে হয়ে নিজের ভবিষ্যত নিয়ে গত মৌসুমের শেষ থেকেই শঙ্কা দেখা দিলেও রোনাল্ডোর এই ঘোষনায় নতুন আভাষই পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টদের মত।
৩৭ বছর বয়সী এই পর্তুগীজ ফরোয়ার্ড ইতোমধ্যেই ব্যক্তিগত কারন দেখিয়ে ইউনাইটেডের প্রাক-মৌসুম এশিয়া ও অস্ট্রেলিয়া সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ষষ্ঠ স্থানে থেকে গত মৌসুম শেষ করার কারনে এবার আর চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছেনা ইউনাইটেডের। আর সে কারনেই রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা দেখানো কোন ক্লাবে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেছিলেন। শনিবার এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওসলোতে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের দল থেকেও বাদ পড়েছেন রোনাল্ডো। 
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লা লিগার ক্লাব রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন সিআর সেভেন। ইনস্টাগ্রামে রোনাল্ডো শুক্রবার এ সম্পর্কে লিখেছেন, ‘রোববার রাজা মাঠে নামবে।’
এদিকে ইউনাইটেড জানিয়েছে এ্যাথলেটিকোর বিপক্ষে ২১ সদস্যের দলে অসুস্থতা ও ইনজুরির কারনে যারা দলভূক্ত হতে পারেননি ফিট থাকলে রোববারের ম্যাচে তাদেরকে সুযোগ দেয়া হবে। 
এর আগে গত মাসে ইউনাইটেডের নতুন বস এরিক টেক হগ বলেছিলেন, ‘রোনাল্ডো বিক্রির জন্য নয়। পুরো মৌসুমে রোনাল্ডো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমার মনে হয় একথাই যথেষ্ঠ। তার সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। একসাথেই আমরা ইউনাইটেডের সাফল্যে অবদান রাখতে চাই।’
রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা গত মৌসুমে ইউনাইটেডের জার্সি গায়ে সর্বোচ্চ ২৪ গোল করেছিলেন।  কিন্তু পুরো মৌসুমটাই ইউনাইটেডের জন্য দারুন হতাশার কেটেছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া অনেকেই সহজভাবে মেনে নিতে পারেনি। 
আগামী ৭ আগস্ট ব্রাইটনের বিপক্ষে ইউনাইটেড প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে। 

প্রভাতী খবর ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  9:12 PM