শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ: হানিফ

#
news image

দেশের বিষয় নিয়ে বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়।

দেশের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর যদি না পারি, কোনো বিদেশি এসে তা সমাধান করতে পারবে না। বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, তাতে সব দল অংশ নেবে। নির্বাচন কমিশন স্বচ্ছভাবে গঠন করা হয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে।

এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, বিএফইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২২,  12:25 AM