শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

স্বামীর সঙ্গে হজে গেলেন সানা খান

#
news image

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কায় গেলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। হজে সানা খানের সফরসঙ্গী তার স্বামী মুফতি আনাস। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেন সাবেক এ অভিনেত্রী। ওই ভিডিওতেই তিনি ও তার স্বামী বিষয়টি সবাইকে জানান। ওই ভিডিওতে মুফতি আনাস জানান, হজ আদায়ের সৌভাগ্য অর্জনে তিনি ও তার স্ত্রী রওনা হচ্ছেন। সানা খান বলেন, ‘আমি সীমাহীন আনন্দিত। কারণ, কয়েক দিন পরই আমরা দুজন ‘আলহাজ’ হয়ে যাবো। ’ সানা জানান, হজ আদায় তার জীবনের স্বপ্ন ছিল। এখন সেটি পূর্ণ হতে চলেছে। তিনি খুব খুশি। ভিডিওর ক্যাপশনে সানা খান লিখেন, ‘আমার কাছে আমার বর্তমান আবেগ-অনুভূতি প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করেন এবং হজ পালন সহজ করে দিন। আমীন। আগে ওমরাহ আদায় করলেও সানা খানের এটিই হবে প্রথম হজ আর তার স্বামীর দ্বিতীয়। বলিউডের সাবেক এই অভিনেত্রী ২০২০ সালে গুজরাটের মুফতি আনাসকে বিয়ে করেন। এখন যথাসম্ভব ইসলামি জীবনযাপনের চেষ্টা করেন তারা। সেসময় সানা খান জানিয়েছিলেন, তিনি তার অবশিষ্ট জীবন মানবতার সেবা করে ও আল্লাহতায়ালার বিধান পরিপালনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান।

প্রভাতী খবর ডেস্ক

০৪ জুলাই, ২০২২,  10:37 PM