শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

 ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

#
news image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর এবং মাধবপুর থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে চাপা দেয়। অটোরিকশাটি আবার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী ৪ জন ও অটোরিকশা চালকের মৃত্যু হয়।

ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৫,  11:17 PM