শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

নতুন লুকে দ্যুতি ছড়ালেন রাশমিকা

#
news image

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী। অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকা।

তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ওয়েস্টার্ন লুকে নজর কাড়তে দেখা যায় তাকে। তবে এবার দেশি লুকে রূপের দ্যুতি ছড়ালেন এই নায়িকা। কেবল তাই নয়, শাড়ির মূল্য জানলে অনেকেই চমকে যাবেন। রাশমিকার পরবর্তী সিনেমা ‘কুবেরা’।

প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির একটি গান কয়েক দিন আগে মুক্তি দিয়েছেন নির্মাতারা। এ উপলক্ষে মুম্বাইয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশি লুকে দেখা যায় তাকে। অনুষ্ঠানটির জন্য অনিতা ডোংরের পোশাক বেছে নিয়েছিলেন রাশমিকা। তার পরনের ব্লাশ রঙের সিল্ক শাড়ি অনুষ্ঠানের জন্য উপযুক্ত ছিল।

শাড়িতে মোটিফ, পুঁতির সঙ্গে ফ্লোরাল নকশা। শাড়ির জমিনে বুনো ফুল, ফুলগুলো সুতা দিয়ে তৈরি। পুঁতি, সিকুইন দিয়ে উঁচু করা হয়েছে। শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাতলা স্ট্র্যাপযুক্ত ব্লাউজ বেছে নিয়েছিলেন, যার মধ্যে মিররের কাজ রয়েছে।

পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকার পরনের শাড়ির মূল্য ১ লাখ ৬০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৬ হাজার টাকার বেশি)। ‘কুবেরা’ সিনেমায় রাশমিকার বিপরীতে রয়েছেন ধানুশ।

অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন শেখর কামুলা। সামাজিক গল্পের সিনেমাটি আগামী ২০ জুন বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৮০-১২০ কোটি রুপি।

বিনোদন ডেস্ক

২১ জুন, ২০২৫,  12:27 AM