শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

রটারড্যাম উৎসবে লড়বে জয়ার সিনেমা

#
news image

চলতি বছরের শেষভাগে এসে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আজ বুধবার বিকেলে এক ফেসবুকবার্তায় তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল।

আমার এত বছরের চলচ্চিত্র জীবনে এ এক বিশিষ্ট প্রাপ্তি। আর অবশ্যই এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীরা তাদের সবটা উজাড় করে দিয়েছেন এই ছবির নির্মাণে। তাদের জানাই অভিনন্দন।’

একই পোস্টে তিনি জানান, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি। আর এর ওয়ার্ল্ড প্রিমিয়ারও হবে গুরুত্বপূর্ণ এই উৎসবে। প্রখ্যাত ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একই শিরোনামের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার সুমন মুখোপাধ্যায়।

সিনেমায় ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর ‘শশী’ চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়। সিনেমাটির আবহসংগীত করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

নাগরিক বিনোদন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৪,  10:44 PM