শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

 কোচ হ্যান্সি ফ্লিক দুই ম্যাচ নিষিদ্ধ, আপিল করবে বার্সেলোনা

#
news image

লা লিগায় শেষ পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট তুলে নেওয়া বার্সেলোনার জন্য আরও একটি বড় ধাক্কা। অ্যাতলেটিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না কোচ হ্যান্সি ফ্লিক। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই জার্মান কোচকে।

শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের ৬৬তম মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই সিদ্ধান্তের প্রতিবাদে উচ্চবাচ্য করায় লাল কার্ড দেখেন ফ্লিক। যার শাস্তি হিসেবে বুধবার দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা।

আর এই নিষেধাজ্ঞা পাওয়ায় লা লিগায় পরবর্তী দুই ম্যাচ লেগানেস ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারছেন ফ্লিক। অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বার্সা বেঞ্চে বসতে পারবেন না এই কোচ। তবে ১০ কার্যদিবসের মধ্যে আপিল কোর্টে আপিল করার সুযোগ রয়েছে ক্লাবটির।

অ্যাতলেতিকো ম্যাচের পর ১৯ জানুয়ারি গেতাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে বারবাস্ত্রোর বিপক্ষে কোপা দেল রের ম্যাচে খেলবে দলটি। এরপর সৌদি আরবে সুপার কোপার আসরে খেলবে তারা। যেখানে সেমিতে তাদের প্রতিপক্ষ অ্যাথলেতিক বিলবাও।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৪,  11:19 PM