শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো ভারত সরকার

#
news image

অভ্যন্তরীণ দাম বাড়ায় আলু ও পেঁয়াজ রপ্তানির স্লট বুকিং বন্ধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) সকাল থেকে নতুন করে পেঁয়াজ কিংবা আলুবাহী কোনো ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি। তবে আগের বুকিং করা দুটি আলুবাহী ট্রাক এদিন বাংলাদেশে প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয়, যা অনলাইন সিস্টেম। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছেন না তারা। এজন্য পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে আগের বুকিং করা আলু এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দিলে বুধবার (২৭ নভেম্বর) থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করব সরকারের প্রতিনিধির সঙ্গে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এছাড়া আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে, সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।  

সর্বশেষ রোববার (২৫ নভেম্বর) ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে ২ হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার।

স্লট বুকিং বন্ধের ফলে শুধু হিলি স্থলবন্দর নয় পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত সব স্থলবন্দর দিয়ে এই পণ্য দুটি আমদানি বন্ধ থাকবে বলে জানা গেছে।

নাগরিক নিউজ ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  2:09 AM