শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

কুষ্টিয়া পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

#
news image

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে লাশটি নারী না পুরুষের—তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

আজ (১৬ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়,আজ সকাল সাড়ে ৯ টার দিকে নদীতে রাখা একটি নৌকার কাছে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌ পুলিশ এসে বেলা সাড়ে বারোটার দিকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের উপপরিদর্শক (এস আই) সেকেন্দার আলী  বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি পচে হাড় বেরিয়ে যাওয়ায় প্রাথমিকভাবে লাশের বয়স, মৃত্যু কারণ ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, লাশটি পাবন নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করেছেন।

মোঃ জিয়াউর রহমান

১৬ নভেম্বর, ২০২৪,  10:14 PM