শিরোনামঃ
ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান

সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

#
news image

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা । বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। 

র‍্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুরে সংঘটিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। 

জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য পদে জয়ী হন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন।

নাগরিক নিউজ ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৪,  12:05 AM