শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প

#
news image

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন। সব ঠিক থাকলে নিউইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস ট্রাম্পের পরবর্তী মেয়াদে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রোববার এ খবর প্রকাশ করে।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমার পরবর্তী প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কংগ্রেস সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এলিস একজন অবিশ্বাস্য শক্তিশালী, কঠোর ও স্মার্ট আমেরিকান, তিনি সম্মুখসারির যোদ্ধা।’

এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কট্টর অভিবাসীবিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত টম হোমানকে তাঁর পরবর্তী প্রশাসনে যুক্তরাষ্ট্রের সীমান্ত সামলানোর দায়িত্ব দিচ্ছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে রোববার ট্রাম্প লিখেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আইসিইর সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণের অদম্য ব্যক্তি টম হোমান আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব নিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন।’

ট্রাম্প লিখেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে টম হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণে তাঁর চেয়ে ভাল আর কেউ নেই।’

নাগরিক নিউজ ডেস্ক

১২ নভেম্বর, ২০২৪,  12:55 AM