শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

কক্সবাজার গোপন বৈঠকে ১৯ ইউপি সদস্য গ্রেপ্তার

#
news image

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৯ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে হোটেলটির সম্মেলনকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।

তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যদের ইউনি রিসোর্টে গোপনে বৈঠক করার অভিযোগ পেয়েছি। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের আটক করা হয়েছে। এ ছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসোর্টে বৈঠক করছিলেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওই বৈঠকে ৭০ জন ইউপি সদস্য ছিলেন। অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে গেছেন।

মহেশখালী এলাকার ইউপি সদস্য সেলিমের দাবি, ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আলোচনা সভা ছিল। সেখানে সব রাজনৈতিক দলের মানুষও ছিল।

নাগরিক নিউজ ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৪,  11:49 PM