শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশ ইসির

#
news image

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে বিভিন্ন নির্বাচনের কারণে যেসব উপজেলায় ভোটার স্থানান্তর কার্যক্রম বা জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ঠিকানা স্থানান্তর কার্যক্রম বন্ধ ছিল। বুধবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ ও ভোটার তালিকা চূড়ান্তকরণের নিমিত্ত মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম ১ এপ্রিল পত্রের মাধ্যমে বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। স্থগিত ৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থগিত নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা/থানায় মাঠ পর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর জন্য নির্বাচন কমিশন অনুমোদন প্রদান করেছে।

এ অবস্থায় স্থগিত ৮টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ অন্যান্য স্থগিতকৃত নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা/থানায় ভোটার স্থানান্তরের আবেদন সঠিক হলে পূর্বের ন্যায় দ্রুততম সময়ে ভোটার স্থানান্তর কার্যক্রম সম্পন্নের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।

নাগরিক প্রতিবেদন

২৮ আগস্ট, ২০২৪,  6:50 PM