শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

চট্টগ্রামে উল্টো পথে গাড়ি,  ট্রাফিক পুলিশকে মারধর

#
news image

চট্টগ্রাম নগরে উল্টো পথে গাড়ি চলতে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে। তাঁর নাম সোহরাব হোসেন। মঙ্গলবার দুপুরে নগরের খুলশী ১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। এই ঘটনায় রফিকুল আলম নামের এক গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন বলেন, একটি প্রাডো গাড়ি উল্টো দিক থেকে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কনস্টেবল সোহরাব হোসেন চালককে সংকেত দেন। তখন কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক মো. রফিকুল আলম সোহরাবের শার্টের কলার ধরে মুখে ঘুষি ও মারধর করেন।

নাকে মারধরের ফলে নাকের হাড় ভেঙে অনবরত রক্ত বের হয় ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন। জয়নুল আবেদীন আরও বলেন, এ সময় সোহরাবের ইউনিফর্ম ছিঁড়ে যায়। এ সময় কিছু শিক্ষার্থী এগিয়ে এলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। গাড়িটি এসএ গ্রুপের সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্ট লিমিটেডের। প্রতিষ্ঠানের সহযোগিতায় চালক মো. রফিকুল আলমকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি চালককে চাকরি থেকে বরখাস্ত করেছে।

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম

২৮ আগস্ট, ২০২৪,  5:33 PM