শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

#
news image

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকে আর্বজনাভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এ নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। গত ৩০ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এর আগে গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ জানিয়েছেন, পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময় মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জানান, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

নাগরিক ডেস্ক

২৬ জুন, ২০২৪,  9:19 PM