শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

হজ ২০২৪: মিনায় ২০ লাখেরও বেশি হজযাত্রী

#
news image

পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গেছেন। এছাড়া সৌদির নাগরিক ও প্রবাসীরাও হজে যোগ দিয়েছেন। সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার মিনায় গিয়েছিলেন ২০ লাখেরও বেশি হজযাত্রী। আজ শনিবার তারা যাবেন আরাফাতের ময়দানে। এখানে সারাদিন অবস্থানের পর তারা যাবেন মুজদালিফায়। মিনার মতো মুজদালিফাতেও সারারাত থাকবেন হজযাত্রীরা। এরপর প্রতীকি শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর ছোড়ার পর কাল হজযাত্রীরা পশু কোরবানি করবেন।

পশু কোরবানি ও ঈদুল আজহা পালন শেষে পুরুষ হজযাত্রীরা তাদের মাথা মুণ্ডন করবেন। এরপর তারা যাবেন মক্কার পবিত্র কাবা শরীফে। সেখানে হজের মূল তাওয়াফ করবেন। এরপর আবারও প্রতীকি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে শেষবারের মতো কাবা তাওয়াফ বা প্রদক্ষিণ করে শেষ হবে তাদের হজযাত্রা। গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মানুষ। যদিও ধারণা করা হয়েছিল এই সংখ্যা ২৫ লাখ পার হবে। তবে সেটি হয়নি।

যেহেতু মিনায় এবার ২০ লাখেরও বেশি হজযাত্রী অবস্থান করেছেন ফলে বোঝা যাচ্ছে গতবারের চেয়ে এবার বেশি মানুষ হজ করবেন। এ বছরের হজকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল সৌদি। এবার অনুমতি ছাড়া কাউকে হজ করার সুযোগ দেয়নি দেশটির সরকার। এমনকি হজের কয়েকদিন আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি মানুষকে বের করে দেওয়া হয়। যাদের বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনা করেছিলেন। জুন মাসে হজ হওয়ায় এবার হাজিদের প্রচণ্ড গরম সহ্য করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হচ্ছে। তাই তাদের সাবধানতা অবলম্বন করে হজ পালনের আহ্বান জানানো হয়েছে।

নাগরিক প্রতিবেদন

১৫ জুন, ২০২৪,  9:16 AM