শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রাণীশংকৈলে ইট ভর্তি মাহিন্দ্র ট্রাক্টের নিচে চাপা পড়ে চালক নিহত

#
news image

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ইট ভর্তি মাহিন্দ্র ট্রাক্টরের ইঞ্জিনের নিচে চাপা পড়ে গাড়ি চালক ফারুক হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়। শনিবার (০৮ জুন) দুপুরের পরে উপজেলার কাশিপুর লাকসাম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। নিহত ওই  ট্রাক্টর চালক উপজেলার কাদিহাট এলাকার আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, দুপুরে আবেদুর রহমানের ইট ভাটা থেকে মাহিন্দ্র গাড়িতে করে ইট নিয়ে যাওয়ার সময় কাশিপুর ইউনিয়নের চিকনমাটি লাকসাম নামক এলাকার রাস্তায় গাড়িটির একটি চাকা মাটিতে ঢুকে যায়। এঅবস্থায় গাড়ি চালক ফারুক হোসেন মাহিন্দ্র গাড়িটি উঠানোর চেষ্টা করতে গেলে গাড়ির ইঞ্জিনসহ পাল্টি খায়। এতে ইঞ্জিনের নিচে চাপা পড়ে নিহত হয়ে মাহিন্দ্র্র ড্রাইভার ফারুখ হোসেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

০৮ জুন, ২০২৪,  9:48 PM